1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

কুয়েতের আমির শেখ সাবাহ মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩ Time View

মৃত্যুবরণ করেছেন কুয়েতের আমির সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর আল জাজিরার।

কুয়েতের আমির আল সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির জন্য তিনি অনেক আলোচিত হয়ে আছেন। ১৯৬৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৬ সালে তৎকালীন আমির শেখ জাবের আল সাবাহ’র মৃত্যুর পর তিনি কুয়েতের আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

২০১৯ সালে সর্বপ্রথম তার অসুস্থতার কথা সরকারিভাবে জানানো হয়। তারপর চলতি বছরের জুলাইয়ে মার্কিন বিমান বাহিনীর সামরিক উড়ন্ত হাসপাতাল সি-১৭ এর মাধ্যমে তাকে যুক্তরাষ্ট্রের মিনিসোটার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ