1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

‘সীমান্ত ব্যবস্থাপনা ও হত্যা বন্ধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০ Time View

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ এক হয়ে কাজ করবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন-জেসিসির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, বৈঠকে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক বিষয় এবং তিস্তাসহ অভিন্ন নদীর সমস্যা সমাধানে আলোচনা হয়েছে।

বাংলাদেশ – ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান বৈঠকে সীমান্ত হত্যা বন্ধকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সীমান্ত হত্যা বিষয়ে ভারতও উদ্বিগ্ন বলী জানান এ কে আব্দুল মোমেন।

তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়েও কথা হয়েছে বলে জানান মন্ত্রী। শিগগিরই এই সমস্যার সামধান হবে বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতের বিষয়গুলোকেও অগ্রাধিকার দেয়া হয়েছে। ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকেও এসব ইস্যু প্রাধান্য পাবে বলে জানান এ কে আব্দুল মোমেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ