1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

গতি ঘণ্টায় ১৮০ কিমি, ভারতে ছুটবে আরআরটিএস ট্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ Time View

ভারতে প্রথমবার ছুটবে আরআরটিএস ট্রেন। গতকাল শুক্রবার এই প্রথম লুক প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় সচিব দুর্গা শঙ্কর মিশ্র। প্রথম পর্যায়ে তিনটি রুট এই ট্রেনের জন্য বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম দিল্লি-গাজিয়াবাদ-মীরট।

ট্রেনের ছবি প্রকাশ করেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রণালয়ের দাবি, ৮২ কিলোমিটার লম্বা রুটে ১৮২ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলাচল করবে ট্রেনটি।

এনসিআরটিসি জানিয়েছে, ভারতে এ ধরনের ট্রেন এই প্রথম চলতে যাচ্ছে। এতে থাকবে আলো ও তাপমাত্রার কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ প্রয়োজনে আলো ও উত্তাপ কমানো বা বাড়ানো যাবে।

বর্তমানে সড়কপথে দিল্লি থেকে মীরট যেতে সময় লাগে তিন-চার ঘণ্টা। সেই রুটেই এই ট্রেনে করে এক ঘণ্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে।

এ ট্রেনের বাইরের দিকটি তৈরি স্টেইনলেস স্টিলে। এই ট্রেন ওজনে হালকা, পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত।

একটি কামরা থাকবে নারীদের জন্য সংরক্ষিত। প্রতি কামরায় থাকবে দু’পাশে তিনটি করে দরজা। বিজনেস ক্লাসের কামরায় দু’দিকে দুটি করে দরজা।

আরামদায়ক বসার জায়গার সঙ্গে মোবাইল ফোন, ল্যাপটপ চার্জ করার জায়গা, ওয়াইফাইসহ একাধিক সুবিধা থাকবে।২০২৫ সালে সর্ব-সাধারণের জন্য এই রুটে ট্রেনটি চালু হওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ