1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

পাকিস্তানের উপজাতি এলাকায় আট সেনা নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১২
  • ১৬৩ Time View

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার এজেন্সিতে এক বোমা হামলায় সামরিক কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের দিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার এজেন্সির বরা তেহসিলে একটি দূরনিয়ন্ত্রিত বোমার (আইইডি) বিস্ফোরণ ঘটায় সরকার বিরোধী যোদ্ধারা।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি বহর খাইবার এজেন্সির বরা তেহসিলের আকাখেল এলাকা পার হওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে সেনা কর্মকর্তা বহনকারী যানটি সম্পূর্নভাবে বিধ্বস্ত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে পাকিস্তানের আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে এক সেনা কর্মকর্তা সহ কমপক্ষে আট সেনা নিহত হয়েছে। এছাড়া আরও তিনজন এ হামলায় আহত হয় বলে জানান তিনি। স্থানীয় কর্তৃপক্ষও হতাহতের এই খবর নিশ্চিত করেছে।
নিহত সেনা কর্মকর্তা একজন ক্যাপ্টেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ