1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

চীনে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ১৬ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ১৩১ Time View

টানা মৌসুমী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনে তিন দিনে ১৬ ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে। অতিরিক্ত বৃষ্টিপাতে দেশটির দক্ষিণ ও উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫ লাখ মানুষ।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া সোমবার জানিয়েছে, গুয়াংজি রাজ্যের প্রায় সাড়ে চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া দক্ষিণাঞ্চলের জিয়াংজি রাজ্যে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে চীনের উৎপাদনের পাওয়ার হাউজ নামে পরিচিত গুয়াংডং রাজ্যের পার্শ্ববর্তী তিন লাখ ১২ হাজার বাসিন্দা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে সরকারি হিসাবের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে।

বার্তাসংস্থাটি স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,  এখন পর্যন্ত সরাসরি আর্থিক ক্ষতি দুই কোটি ডলার মূল্যমানের বলে নির্ধারণ করা গেছে। কয়েকটি বড় নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে চীনের উত্তরে মঙ্গোলিয়াতেও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার ঢলের পানি প্রবেশ করেছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ