1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

একলা চলো নীতি করোনা নির্মূল করতে পারবে না : গুতেরেস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৮ Time View

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়হীনতার সমালোচনা করলেন জাতিসংঘ প্রধান। তিনি সতর্ক করে বলেছেন, অনেক দেশের ‘একলা চলো নীতি’ করোনা ভাইরাস নির্মূল করতে পারবে না।
মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা বলেন।
করোনা যুদ্ধে জয়ী হওয়ার পথ বাতলে দিয়ে তিনি বলেন, দেশগুলোকে বোঝানো প্রয়োজন যে ‘একা একা সিদ্ধান্ত নেওয়ায় তারা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন করে ফেলছে।’ এই মহামারি রোধে বৈশ্বিক সমন্বয় হতে পারে মূল চাবিকাঠি।
গুতেরেস বলেছেন, কোভিড-১৯ শুরু হয়েছিল চীনে। তার পর তা ইউরোপ হয়ে উত্তর আমেরিকা ছড়ায় এবং এখন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ভারতে থাবা বসিয়েছে করোনা। যে কোনো মুহূর্তে দ্বিতীয় ঢেউ আসতে পারে বলাবলি হচ্ছে। এবং কোভিড সামাল দেওয়ার বেলায় দেশগুলোর মধ্যে একেবারেই সমন্বয় নেই।
তিনি বলেন, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দেশগুলোকে বোঝাতে হবে যে তাদের একসঙ্গে করা, তাদের সামর্থ্যকে সামগ্রিক রূপে আনাই কেবল মহামারির বিরুদ্ধে সমন্বিতভাবে লড়াই করা নয়। কিন্তু সবার কাছে চিকিৎসা ও টিকা পৌঁছে দিতে এবং পরীক্ষার ব্যবস্থা করতে একসঙ্গে কাজ করেও আমরা এই মহামারিকে হারাতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ