1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ১৩৩ Time View

হামাস ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে গাজায় ইসরায়েলি হামলার মুখে তারা হাত পা গুটিয়ে বসে থাকবে না। তিন দিন আগে উভয় পক্ষের মধ্যে মিশরীয় মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি থেকে বেরিয়ে আসারও হুমকি দিয়েছে তারা।

গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলার মুখে শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করলো সংগঠনটি। এদিকে শনিবার নতুন ইসরায়েলি বিমান হামলায় আরো তিন ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও আছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এদিন আরো ২৫ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৫ জন ফিলিস্তিনি নিহত হলেন।

শনিবার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে খালেদ আল বুরাই নামের ২৫ বছর বয়সী এক যুবক নিহত হন।
এছাড়া রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উসামা আলি নামের ৪২ বছর বয়সী অপর ব্যক্তি নিহত হন।

এছাড়া খান ইউনিস শহরে পরিচালিত এক হামলায় আলি আল শাওয়াফ নামের ছয় বছর বয়সী এক বালক নিহত হয়। এ সময় তার বাবাও আহত হন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ