1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনা টেস্ট কমানোর নির্দেশ ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৬ Time View

নমুনা পরীক্ষা বেশি বেশি হওয়ার কারণেই যুক্তরাষ্ট্রে অনেক বেশি রোগী পাওয়া যাচ্ছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য সংশ্লিষ্টদের করোনা টেস্টের হার কমিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার ওকলাহোমার টুলসা শহরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যখন এত বেশি পরীক্ষা করা হবে, তখন অনেক বেশি রোগী শনাক্ত হবে। এ কারণে আমার লোকদের বলেছি, পরীক্ষা কমিয়ে দিতে।
তবে পরীক্ষা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের এ দাবি উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনি (ট্রাম্প) অবশ্যই মজা করছিলেন। করোনা পরীক্ষায় আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি, ইতোমধ্যেই আড়াই কোটির বেশি পরীক্ষা করা হয়েছে।
এদিন ট্রাম্প বলেন, চীন ও ইউরোপ ভ্রমণকারীদের প্রবেশ বন্ধ করে দেয়ায় তার সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের প্রাণরক্ষা হয়েছে। কিন্তু এমন ‘বিস্ময়কর কাজের’ পরেও মিডিয়া তাকে প্রাপ্য ক্রেডিট দিচ্ছে না, বরং ভুয়া খবর প্রচার করছে।
বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে সেখানে অন্তত ২৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ লাখ ২১ হাজারেরও বেশি। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এখনও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ।
গত সোমবার বয়স্ক নাগরিকদের সহযোগিতা-বিষয়ক এক সভাতেও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, করোনা টেস্ট কমিয়ে দিলেই রোগীর সংখ্যা কমে যাবে।
এর আগে,করোনাভাইরাস প্রতিরোধে শরীরে জীবাণুনাশক ইনজেকশন নেয়ার মতো অদ্ভুত পরামর্শ দিয়েও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ