1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ব্রাজিলে করোনার তাণ্ডবে লাশের মিছিল ৫০ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৬ Time View

সময়ের সঙ্গে মহামারি রূপে গর্জে ওঠা প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবে মৃত্যুপুরী হয়ে ওঠা ব্রাজিলে মোট প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ শুরুর মাত্র চার মাসের মধ্যেই এত বিপুল সংখ্যক লোকের প্রাণ কাড়ল ভাইরাসটি।
করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০ হাজার ৫৮ জন। একই সঙ্গে এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। একমাত্র যুক্তরাষ্ট্রেই এরচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত ও মারা গেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় ব্রাজিল। এরপর থেকেই হু হু করে বাড়ছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপের পর করোনা সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে এ অঞ্চলটি।
ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৭১ জন, মারা গেছেন ৯৬৮ জন। এর আগের দিন অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের বেশি ছিল, মারা গিয়েছিলেন ১ হাজার ২২১ জন।
দেশটিতে আক্রান্তদের সংখ্যা অত্যধিক হলেও সুস্থ হয়ে ওঠার হারও যথেষ্ট। সরকারি হিসাবে, ব্রাজিলে এখন পর্যন্ত ৫ লাখ ৪৩ হাজার ১৮৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ