1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

মহামারির ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে বিশ্ব : ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৩ Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, বিশ্ব মহামারির ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। ব্রাজিলে ১০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হওয়া এবং আমেরিকার দেশগুলোতে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শুক্রবার ডব্লিউএইচও এ বিষয়ে সতর্ক করলো।

এদিকে কলম্বিয়া ও মেক্সিকো করোনা সংক্রমণের নির্মম মাইলফলক পাড়ি দিয়েছে। দেশ দুটিতে মৃতের সংখ্যা যথাক্রমে ২ হাজার ও ২০ হাজার ছাড়িয়ে গেছে।

ইউরোপে করোনার সংক্রমণ কমে আসার প্রেক্ষিতে লকডাউন শিথিল করা হচ্ছে। কিন্তু এশিয়ার কিছু অংশে করোনা তার মরণ থাবা বসাচ্ছে।

করোনা ছড়িয়ে পড়া রোধে নেয়া পদক্ষেপসমূহের কারণে অর্থনৈতিক ক্ষতি হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিচ্ছিন্ন থাকার বিষয়ে ছাড় না দেয়ার ব্যাপারে সতর্ক করেছে।

সংস্থাটির প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্ব নতুন ও বিপদজনক পর্যায়ে রয়েছে। অনেক লোকই বাড়িতে থেকে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছেন। কিন্তু ভাইরাসটি এখনও দ্রুতই ছড়িয়ে যাচ্ছে। বিশ্বে করোনা ভাইরাসে ৪ লাখ ৫৮ হাজারেরও বেশি লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৮৬ লাখ মানুষ।

এদিকে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির জন্যে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আমেরিকার পর বিশ্বে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে একদিনে প্রায় ৫৫ হাজার লোক সংক্রমিত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখেরও বেশি। মারা গেছে প্রায় ৪৯ হাজার লোক।

মেক্সিকোতে সংক্রমণ অনেক বেশি হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে সবকিছু পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করেছে। বিশ্বে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক সংক্রমিত ও মারা গেছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা এক লাখ ১৯ হাজারেরও বেশি। তবে দেশটির শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফুসি এক সাক্ষাতকারে বলেছেন, আমেরিকা নতুন করে লকডাউন জারি করবে না।

তিনি বলেন, এর চেয়ে যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে ভালোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টার ওপর জোর দেয়া হবে।

তিনি ভ্যাকসিনের বিষয়ে আশাবাদী হয়ে বলেছেন, প্রাথমিক ফলাফলগুলো উৎসাহব্যঞ্জক। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ