1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪১ Time View

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা শুক্রবারের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

আজ শনিবার সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গতকালের তুলনায় শনিবার আপার প্রেসার নরমাল রয়েছে। ডায়াবেটিসও নরমালের কাছাকাছি। গতকালের তুলনায় একটু ভালো বলা যায়।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ওনাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, রক্তচাপ কম ছিল। এখনও তার শারীরিক অবস্থা আগের মতোই আছে।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিবাগত রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ