1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ভ্যাকসিন ছাড়াই করোনা বিলীন হয়ে যাবে : ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, টিকা আবিষ্কার হোক বা না হোক করোনাভাইরাস বিলীন হয়ে যাবে। বুধবার (১৭ জুন) রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। এর আগে গত মাসেও হোয়াইট হাউসে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, ভ্যাকসিন ছাড়াই করোনা বিদায় নেবে।
বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। করোনার টিকা আবিষ্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রেও টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন টিকা আবিষ্কার হোক বা না হোক করোনা এমনিতেই থাকবে না।
ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমরা একটি টিকা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছি, একটি থেরাপি আবিষ্কারেরও কাছাকাছি আছি আমরা, এটা সত্যিই খুব ভালো থেরাপি হবে। তবে সেটি না হলেও আমি এ নিয়ে (করোনাভাইরাস) কথা বলতে চাই না। কারণ এটি বিলীন হয়ে যাচ্ছে, এটি বিলীন হওয়ার পথে। তবে একটি টিকা আবিষ্কার হলে তা সত্যিই দারুণ হবে। আর সেটাই হতে যাচ্ছে।’
এর আগে গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, ‘নির্দিষ্ট কিছু সময়ের পর আমরা আর করোনা দেখতে পাব না। এটি বিদায় নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ