1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৭ Time View

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়ো। দেশটির দুর্নীতি দমন কমিশনের (জেডিএসিসি) মুখপাত্র জন মাকামুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। শনিবার আদালতে হাজির করা হবে তাকে।
সিজিটিএন আফ্রিকা জানিয়েছে, ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে জিম্বাবুইয়ান স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। তবে বার্তা সংস্থা রয়টার্স এ অর্থের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার বলে জানিয়েছে।
সিজিটিএন বলছে, ড্রাক্স ইন্টারন্যাশনাল কোনও ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয়, বরং সাধারণ পরামর্শক প্রতিষ্ঠান জানা সত্ত্বেও স্বাস্থ্য উপকরণ সরবরাহের টেন্ডার তাদের পাইয়ে দিয়েছিলেন মোয়ো। জিম্বাবুয়ের ক্রয় নিবন্ধন কর্তৃপক্ষকে না জানিয়েই তিনি এ চুক্তি স্বাক্ষর করেছিলেন বলে জানিয়েছে আল জাজিরা।
রয়টার্সের তথ্যমতে, এ দুর্নীতির খবর প্রকাশ হতেই গত সপ্তাহে ওই চুক্তি স্থগিত করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাওয়া। এ ছাড়া গ্রেফতার করা হয় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ