1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

কোনও ভারতীয় সেনা এখন হেফাজতে নেই : চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৭৫ Time View

এই মুহূর্তে ভারতীয় কোনও সেনা হেফাজতে নেই, বলে জানাল চীনের বিদেশমন্ত্রণালয়।
আজ শুক্রবার সকালে খবর আসে যে গতকাল বিকালে অনেক দফা মধ্যস্থতার পর দশজন ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চিন।
সোমবার রাতে গালওয়ান উপত্যকায় হওয়া সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা মারা যান। চীনের দিকে হতাহতের সংখ্যা জানা যায়নি। সেই সময়ই দশজন ভারতীয় সেনাকে ধরে নিয়ে যায় চীন। তাদের গতকাল ছেড়ে দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতেই চীনের বিদেশমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যে যতদুর আমি জানি, এখন কোনও ভারতীয় সেনা আমাদের হেফাজতে নেই।
শাও লিজিয়ান এদিন ফের বলেন যে সংঘর্ষের দায় ভারতের কারণ তারাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে চীনের সীমান্তে এসেছিল। ভারত যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
শুক্রবার জানা যায়, দুইজন অফিসার সহ দশজন ভারতীয় সেনা ফিরে এসেছে। জওয়ানদের নিরাপত্তার স্বার্থেই বিশেষ উচ্চবাচ্য করেনি ভারতীয় সেনা মধ্যস্থতার প্রক্রিয়া নিয়ে।
এদিন শাও লিজিয়ান ফের চিনের কজন সংঘর্ষে মারা গিয়েছেন, সেই প্রশ্ন এড়িয়ে যান। ভারতে চীনের মাল বয়কট হতে পারে, সেই সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন যে আশা করা যায় দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘমেয়াদি উন্নতির কথাটা খেয়াল রাখবে নয়াদিল্লি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ