1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে বদলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫১ Time View

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের প্রধান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খানকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে মো. হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (বারটান) প্রেষণে নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খানকে আহ্বায়ক করে অতিরিক্ত সচিব রীনা পারভীন, যুগ্মসচিব নিলুফার নাজনীন, মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট আহমেদ লতিফুল হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানকে সদস্য করে কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ