1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনার চিকিৎসায় ‘জীবনরক্ষায়’ সাফল্য অর্জনে হু’র অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫১ Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় মৌলিক স্টেরয়েড ব্যবহারে ‘জীবনরক্ষায় বৈজ্ঞানিক ব্যাপক সাফল্য’ অর্জনের জন্য মঙ্গলবার ব্রিটেনকে অভিনন্দন জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, এ ওষুধ ব্যবহার করা গুরুতর রোগীদের এক-তৃতীয়াংশ প্রাণে বেঁচে গেছে।
হু’র প্রধান টেড্রস আধানোম গ্রেব্রেয়েসাস বলেন, ‘এটি একটি বড় খবর। আমি যুক্তরাজ্য সরকার, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং জীবনরক্ষায় বিজ্ঞানসম্মত এই ব্যাপক সাফল্য অর্জনে অবদান রাখা বিভিন্ন হাসপাতাল ও রোগীদের অভিনন্দন জানাচ্ছি।’
বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধ করোনার চিকিৎসায় গুরুত্বর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সক্ষম। মূলত: করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগীর ভেন্টিলেশন ও অক্সিজেনের প্রয়োজন হয়, সেসব রোগীর জীবন বাঁচাতে এ ওষুধ অত্যন্ত কার্যকর। এটা এক ধরনের স্টেরয়েড। তবে করোনার মৃদু উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের প্রয়োজন নেই।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য কোন কার্যকর চিকিৎসা বা ভ্যাকসিন আবিস্কার হয়নি। গত ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিশ্বে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ