1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনার ভয়ে বেইজিংয়ে সাড়ে ১২শ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫২ Time View

চীনের রাজধানী বেইজিং শহরের কর্তৃপক্ষ করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ফের একের পর এক আঁটসাঁট পদক্ষেপ নিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রীত পিপলস ডেইলির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশ ও দেশের বাইরে অন্তত ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল করে দিয়েছে বেইজিং নগর কর্তৃপক্ষ।
গত ছয় দিনে দিনে বেইজিংয়ে ১৩০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সেখানে এই ভাইরাসের দ্বিতীয়ধাপের সংক্রমণ শুরু হতে চলছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ।
নগরীর বাসিন্দাদের শহর ত্যাগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেইজিং যেসব পর্যটক অন্যান্য প্রদেশে বেড়াতে গেছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় বেইজিংসহ চীনের অধিকাংশ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়াসহ লকডাউনও অনেক শিথিল করে চীন সরকার। দেশটিতে সবকিছু যখন স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে তখন ফের সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস, যা উদ্বেগের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ