1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বাতিল করল এফডিএ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪১ Time View

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন বাতিল করে দিয়েছে। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘গেম চেঞ্জার’ অভিহিত করে নিজেও তা সেবন করেছেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন

বিভিন্ন গবেষণা পর্যালোচনার পর এফডিএ সিদ্ধান্ত নিয়েছে, ওষুধগুলো জরুরি ব্যবহারের অনুমোদনের ‘সংবিধিবদ্ধ মানদণ্ড’ পূরণ করে না, কারণ বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে কোভিড-১৯ এর চিকিৎসায় এর কার্যকারিতা নেই। সোমবার নিজেদের ওয়েবসাইটে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

এফডিএর প্রধান বিজ্ঞানী ডেনিস হিন্টন এ নিয়ে বলেছেন, ‘বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে এফডিএ এই সিদ্ধান্ত নিয়েছে যে, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে কার্যকর হতে পারে, এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই।’

সোমবার বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (বিএরআরডিএ) গ্যারি ডিসব্রোকে একটি চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘এ ছাড়া কোভিড-১৯ চিকিৎসায় ওষুধগুলোর জ্ঞাত এবং সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর জ্ঞাত ও সম্ভাব্য সুবিধাগুলো অনেক বেশি বলে বিশ্বাস করাও অযৌক্তিক।’

হিন্টন চিঠিতে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের সাংকেতিক নাম ব্যবহার করে লিখেছেন, ‘কোভিড-১৯ চিকিৎসায় এইচসিকিউ এবং সিকিউ-র জরুরি ব্যবহার বাতিল করেছে এফডিএ। এই চিঠির তারিখ থেকে ওষুধ দুটি এফডিএ দ্বারা কোভিড-১৯ চিকিৎসার জন্য আর অনুমোদিত নয়।’

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে করোনা রোগীদের সুফল হয় কিনা তা জানতে এর আগে ট্রায়াল চালায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও। তবে অ্যান্টিভাইরাল এই ওষুধটি কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে অকার্যকর প্রমাণিত হওয়ায় সেই ট্রায়াল থেকে তা বাতিল করে দিয়েছিলেন গবেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ