1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনা সামলাতে চীনের চেয়ে ভালো যুক্তরাষ্ট্র : জরিপ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৯ Time View

করোনাভাইরাস মহামারির ফলে সারাবিশ্বে চীনের প্রভাব কতটা বেড়েছে আর যুক্তরাষ্ট্র কতটা সমর্থন হারাচ্ছে তার নমুনা দেখা গেল আরও একবার। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অর্ধ শতাধিক দেশের মধ্যে মাত্র তিনটি দেশের মানুষ মনে করছেন, চীনের চেয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবে করোনা মোকাবিলা করছে।
সম্প্রতি জার্মান জরিপ প্রতিষ্ঠান ডালিয়া রিসার্চ ৫৩টি দেশের প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মতামত নিয়ে এ জরিপ পরিচালনা করে। এতে সহযোগিতা করেছে সাবেক ন্যাটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন পরিচালিত অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশন। তাদের এ জরিপেই পরিষ্কার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতি সারাবিশ্বে ক্রমবর্ধমান অসন্তোষ।
জরিপে দেখা গেছে, করোনা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপে জনগণের সন্তুষ্টির হিসাবে সবচেয়ে এগিয়ে গ্রিস। দেশটিতে জরিপে অংশ নেয়া ৮৯ শতাংশ জনতা মনে করে, তাদের সরকার ভালোভাবে করোনাভাইরাস প্রতিরোধ করছে। এরপর রয়েছে তাইওয়ান (৮৭ শতাংশ), আয়ারল্যান্ড (৮৭ শতাংশ), দক্ষিণ কোরিয়া, (৮৬ শতাংশ), অস্ট্রেলিয়া (৮৬ শতাংশ) ও ডেনমার্ক (৮৬ শতাংশ।)
এই তালিকায় সবার নিচে রয়েছে ব্রাজিল, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
জরিপে অংশগ্রহণকারী দেশগুলোর মাত্র এক তৃতীয়াংশ মানুষ মনে করে, মার্কিন সরকার ঠিকঠাক করোনা নিয়ন্ত্রণ করছে। বিপরীতে, ৬০ শতাংশ মনে করে, এ কাজে চীন ভালো করছে। মাত্র তিনটি দেশ- তাইওয়ান (চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল), যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষ মনে করে, করোনা মোকাবিলায় চীনের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র।
ইউরোপের এক তৃতীয়াংশ মানুষ মনে করে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক গণতন্ত্রের জন্য উপকারী। বিপরীতে অর্ধেক মানুষই বলেছে, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
ইউরোপের ১৫টি দেশেই বেশিরভাগ মানুষ মনে করছে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক গণতন্ত্রের ক্ষতি করছে। জার্মানিতে এমন বিশ্বাস রাখা মানুষ সবচেয়ে বেশি- প্রায় ৪০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ