1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

জাতিসংঘ লিগ্যাল কমিটিতে ইসরাইলের মনোনয়নের বিরোধিতা করল আরব গ্রুপ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৭ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের লিগ্যাল কমিটিতে ইহুদিবাদী ইসরাইলের মনোনয়নের জোরালো বিরোধিতা করেছে আরব গ্রুপ। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। তার আগে এই কমিটিতে ইসরাইলকে ভাইস চেয়ারম্যান ও ব্যুরো সদস্য হিসেবে নিয়োগ দেয়ার তোড়জোড় চলছে।
জাতিসংঘে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মনসুর আল-ওতাইবি জানিয়েছেন, ইসরাইলের নিয়োগের বিরোধিতা করে এরইমধ্যে আরব গ্রুপ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছে। ওতাইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইসরাইলের নিয়োগের কঠোর বিরোধিতা করে জাতিসংঘ মহাসচিবকে ওই চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, ইসরাইলকে এই কমিটিতে নিয়োগ অন্যায় কারণ ধারাবাহিকভাবে তেল আবিব ফিলিস্তিনি জনগণের ওপর অন্যায়-অপরাধ চালিয়ে যাচ্ছে এবং গত সাত দশক ধরে ফিলিস্তিনিদের মানবাধিকার চরমভাবে লংঘন করে এসেছে। পাশাপাশি তেলআবিব আন্তর্জাতিক বহু আইন এবং জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব লংঘন করছে। এ অবস্থায় আরব গ্রুপ মনে করে জাতিসংঘের লিগ্যাল কমিটিতে ইহুদিবাদী ইসরাইল মনোনীত হওয়ার জন্য চরমভাবে অযোগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ