1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো মিরকাদিমে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও কম্বল বিতরণ ৩৪ বসন্তে পরীমনি রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় মুক্তি ১৩৩ জনের খুলনায় এবার দিনে-দুপুরে যুবদল নেতাকে গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ দেশের প্রেক্ষাগৃহে ডিসির হরর সিনেমা ‘ক্লেফেইস’ সাদপন্থিরা টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না, দাবি জোবায়ের অনুসারীদের

ইতালিতে ফের বেড়েছে করোনায় মৃতের সংখ্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৫৩ Time View

করোনাভাইরাসে শনিবার (১৩ জুন) ইতালিতে ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২ জন বেশি। এমনটাই জানিয়েছে দেশটির গণসুরক্ষা সংস্থা।
শুক্রবার দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার মারা গিয়েছিল ৫৩ জন। শনিবার সেটা আরও বেড়েছে। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৩০১ জন, যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।
মোট মৃতের সংখ্যায় ইতালির সামনে আছে কেবল যুক্তরাজ্য, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ১ ফেব্রুয়ারি ইতালিতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়। ১৩ জুনের মাথায় সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪ হাজারের অধিক।
শনিবার ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৪৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ। ইতালির চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য ও ভারতে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে ৭৮ লাখ ৫৫ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৩১ হাজার ৭২৮ জন। সেরে উঠেছে ৪০ লাখ ২০ হাজার ৫৭৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ