1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

সিরিয়ায় ২৫ সরকার সমর্থককে হত্যা করেছে বিদ্রোহীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ১৫৪ Time View

সিরিয়ার উত্তরাঞ্চলে ‘সন্ত্রাসীরা’ ২৫ জনকে হত্যা করে লাশের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শুক্রবার জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আলেপ্পো প্রদেশের দার তাইজা গ্রাম থেকে অপহরণ করে তাদের হত্যা করা হয়।

সিরিয়াতে মানবাধিকার কর্মীরা বলছেন, বিদ্রোহীরা ২৬ সরকার সমর্থককে গুলি করে হত্যা করেছে।

এদিকে, সিরিয়ায় সহিংসতা দিন দিন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে প্রায় ১৫ লাখ মানুষের জন্য এখন মানবিক সাহায্য জরুরি হয়ে পড়েছে। আগে এ সংখ্যা পাঁচ লাখ ধারণা করা হলেও এখন পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

সিরিয়ার অফিস ফর কো-অরডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) বলেছে, সরকারি নিরাপত্তা বাহিনী ও  বিদ্রোহীদের অব্যাহত সংঘর্ষে প্রাণ ভয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য ছুটছে। এ কারণে মানবিক সহায়তা সরবরাহে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ