1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫২ Time View

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসক মারা গেলেন। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরিফ হাসান নামে ওই চিকিৎসক মারা যান। এ নিয়ে করোনায় ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে ৪ চিকিৎসকের মৃত্যু হলো।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জাননা, ডা. আরিফের আগে করোনা পরীক্ষা করা হয়েছে কিনা সে বিষয়ে তারা জানেন না। কারণ এর আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর মারা যাওয়ার পর এখনো নমুনা সংগ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়টিও তার জানা নেই।
ডা. আরিফ হাসান ঢাকা মেডিক্যাল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি নগরীর কোতোয়ালি থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন। ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন।
আফতাবুল ইসলাম বলেন, করোনার উপসর্গ নিয়ে এক সপ্তাহ ধরে ডা. আরিফ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে শুক্রবার তাকে চমেক হাসপাতালের আইসিইউ ইউনিটে আনা হয়। সেখানে আইসিইউ সাপোর্ট দেওয়ার আগেই তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ