1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ট্রাম্পকে ফের বাঙ্কারে লুকিয়ে পড়তে বললেন সিয়াটলের মেয়র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪৭ Time View

গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে পুলিশি নিষ্ঠুরতায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়। তারপর ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে আমেরিকাজুড়ে। এর মধ্যে একদিন হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়। সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে হোয়াইট হাউসের মধ্যে এক গোপন জায়গায় নিয়ে যান। সিয়াটলের মেয়র সেই ঘটনার কথা উল্লেখ করে ট্রাম্পকে ফের বাঙ্কারে লুকিয়ে পড়তে বললেন।

বিক্ষোভকারীরা সিয়াটলের ‘পুলিশমুক্ত’ এলাকার নাম রেখেছেন ‘ক্যাপিটল হিল অটোনমাস জোন’। ট্রাম্প সিয়াটলের মেয়রকে কঠোর ভাষায় বলেছিলেন, শহরের জমি পুনরুদ্ধার করুন। না হলে আমি হস্তক্ষেপ করব। বিক্ষোভকারীদের তিনি বলেন, ‘ডোমেস্টিক টেররিস্ট’ অর্থাত্‍ দেশি সন্ত্রাসবাদী। প্রেসিডেন্ট টুইট করে বলেন, ‘দিস ইজ নট এ গেম। কুত্‍সিত নৈরাজ্যবাদীদের থামাতেই হবে। এখনই থামাতে হবে। যা করার তাড়াতাড়ি করুন। মুভ ফাস্ট।’

এরপরেই জেনি ডার্কেন পালটা টুইট করেন, ‘আপনি বাঙ্কারে ফিরে যান’। ওয়াশিংটন স্টেটের গভর্নর জে ইনসলে টুইট করেন, যে ব্যক্তি প্রশাসন চালানোর পক্ষে সবচেয়ে অযোগ্য, তার কোনো ব্যাপারে নাক গলানো উচিত নয়। প্রেসিডেন্ট টুইট করা বন্ধ করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ