1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নির্বাচনে ‘চুরি’ করার চেষ্টা করবেন ট্রাম্প : বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪৮ Time View

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প চুরি করার চেষ্টা করবেন বলে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। বলেছেন,’আমার গভীর উদ্বেগ হচ্ছে যে এই প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প চুরি করার চেষ্টা করবেন। এমনকি হেরে গেলেও অফিস ছাড়বেন না।’

বুধবার রাতে সম্প্রচার হওয়া ‘দ্য ডেইলি শো’তে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

বাইডেনের শঙ্কা, জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটাররা যেন ভোট দিতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। তবে বাইডেনের এই মন্তব্যকে ষড়যন্ত্র তত্ত্ব বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ।

শোতে ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত এক মন্তব্য নিয়ে ৭৭ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, এই মানুষ বলেছিলেন, মেইল ইন ব্যালটে জালিয়াতি হবে।

ট্রাম্প যদি পরের নির্বাচনে না জেতেন, তাহলে কি অফিস নাও ছাড়তে পারেন বলে মনে করছেন বাইডেন? সঞ্চালকের এমন প্রশ্নে হ্যাঁ-সূচক উত্তর দেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। তবে তার বিশ্বাস, প্রয়োজনে সামরিক বাহিনী ব্যবহার করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলেঘ ম্যাকএনানি বাইডেনের এই মন্তব্যকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ডেমোক্র্যাটরা তাদের মতো করে কাজ করতে পারে। এগুলো হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব।’

সূত্র- এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ