1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে রেমডিসিভির কিনবে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫৬ Time View

ভারতের মহারাষ্ট্র সরকার কোভিড-১৯ রোগের চিকিৎসায় রেমডিসিভির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে। আর এই ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করা হবে বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি।
করোনার পরীক্ষামূলক চিকিৎসায় রেমডিসিভির ওষুধের সফলতা রয়েছে। ওষুধটির একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্স। প্রতিষ্ঠানটির লাইসেন্সধারী একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ছাড়পত্র না পাওয়ায় এখনো দেশটিতে রেমডিসিভির উৎপাদন ও বিপণন করছে না।
ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে সংক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বন্দরনগরী মুম্বাই। সংক্রমণের সংখ্যায় এরই মধ্যে উহানকে ছাড়িয়ে গিয়েছে শহরটি। কোভিড-১৯ রোগের চিকিৎসায় ভারতে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়নি। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে রেমডিসিভির ওষুধ কেনার পরিকল্পনা করেছে মহারাষ্ট্র সরকার।
গিলিয়াড সায়েন্স বাংলাদেশের কোনো ওষুধ কোম্পানিকে এখনো রেমডিসিভির উৎপাদনের লাইসেন্স দেয়নি। তবে জাতিসংঘের স্বল্পোন্নত দেশসংক্রান্ত বাণিজ্য নীতি অনুযায়ী, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো লাইসেন্স ছাড়াই বৈধভাবে ওষুধটি উৎপাদন করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে উৎপাদিত রেমডিসিভির মানের দিক থেকে কোনো অংশেই কম নয়।
দেশের দুটি ওষুধ কোম্পানি বর্তমানে রেমডিসিভির উৎপাদন করছে। এর মধ্যে কোন কোম্পানির কাছ থেকে ভারত করোনার ওষুধটি কিনবে তা এনডিটিভির খবরে বলা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ