1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

পাক প্রধানমন্ত্রীর সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৯ Time View

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত। করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতের দরিদ্রদের অ্যাকাউন্টে নগদ টাকা পাঠিয়ে সাহায্যের প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তাঁর সেই প্রস্তাব খারিজ করে দেয় ভারত।

তারা জানায়, করোনাভাইরাস দেশে মহামারীর আকার নেয়ার পর ভারত সরকার যে অর্থনৈতিক ত্রাণ প্যাকেজের ঘোষণা করেছে তা পাকিস্তানের জিডিপির সমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে বলেন, “পাকিস্তান তাদের নিজেদের দেশের জনগণের অ্যাকাউন্টে নগদ দেয়ার চেয়ে দেশের বাইরের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা স্থানান্তরের জন্যে পরিচিত। ইমরান খানের উপদেষ্টাদের এবিষয়ে আরও জানতে হবে”।

তিনি আরও বলেন, “পাকিস্তানের ঋণ সমস্যা এবং ঋণ পুনর্গঠনের জন্য তারা কতটা চাপের মধ্যে রয়েছে, সে সম্পর্কে আমরা সবাই জানি। এটা ওদের জেনে রাখা উচিত হবে যে আমাদের অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ পাকিস্তানের জিডিপির সমান”।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসেই করোনা মহামারীর বিরূপ প্রভাব থেকে দেশের ক্ষতিগ্রস্থ এলাকাগুলি মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের ঘোষণা করেন।

ভারতে লাগাতার বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ১০,০০০ পেরিয়ে গেল করোনা রোগীর সংখ্যা, মৃত ৩৯৬। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২,৯৭,৫৩৫ জন। সংক্রমণের বিচারে ব্রিটেনকেও ছাড়িয়ে গেছে ভারত। আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরে করোনাভাইরাসের রোগীর সংখ্যা অনুযায়ী ভারত এখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। মারাত্মক এই ভাইরাসে একদিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ