1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

সিরীয় অলিম্পিক প্রধানকে ভিসা দিতে যুক্তরাজ্যের অস্বীকৃতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ১৩৫ Time View

সিরিয়ার অলিম্পিক কমিটির প্রধান জেনারেল মোফাক জুমাকে ভিসা দিতে অস্বীকার করেছে ব্রিটেন। আসন্ন লন্ডন অলিম্পিক গেমসে অংশ নেওয়ার জন্য তিনি ভিসার আবেদন করেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। আগামী ২৭ জুলাই লন্ডনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে অলিম্পিক গেমস ২০১২।

বাশার আল আসাদ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোফাকের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয় বলে ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে,গত বছর শুরু হওয়া সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকে নির্মম ভাবে দমনের চেষ্টার জন্য ইতিমধ্যেই বাশার আল আসাদ আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত। তাই ভিসা আবেদন প্রত্যাখ্যানের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও সমর্থন করবে বলে আশা প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

জেনারেল মোফাকের ভিসার আবেদন নাকচ করার বিষয়টি ব্রিটিশ সরকার শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটিকে অবহিত করে বলে জানা গেছে। লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটি এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে ব্রিটেনের এ সিদ্ধান্ত অবহিত করবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একজন কর্মকর্তা জানান তারা এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে অবগত নন। তাই সরকারিভাবে কাগজ না এসে পৌঁছা পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ