1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আফ্রিকায় করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে : ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪৫ Time View

আফ্রিকা মহাদেশে করোনার সংক্রমণ ‘দ্রুত হারে বাড়ছে’ উল্লেখ করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (১১ জুন) সংস্থার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আগে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বড় বড় শহরগুলোতে প্রবেশ করেছে করোনাভাইরাস। আর তা এখন গ্রাম্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে।
আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯৮ দিন। অথচ সে সংখ্যা দ্বিগুণ হয়ে দুই লাখে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ১৮ দিন। এমন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান মাৎশিদিসো মোয়েতি।
তিনি বলেন, আফ্রিকার ৫৪ দেশের মধ্যে অর্ধেকেরও বেশি দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। একে ‘গুরুতর চিহ্ন’ বলে উল্লেখ করেন তিনি। আফ্রিকায় সংক্রমণের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও এ সংখ্যাটা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার ৩ শতাংশেরও কম, তারপরও এটা স্পষ্ট যে এখানে মহামারি দ্রুত হারে ছড়াচ্ছে।’
আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। মোয়েতি জানান, এখন পর্যন্ত আফ্রিকায় আক্রান্ত হওয়া দুই লাখের বেশি মানুষের মধ্যে ৭৫ শতাংশের বসবাস ১০টি দেশে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১২০০ মানুষের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ