1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যকে টপকে আক্রান্তে শীর্ষ চারে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪৯ Time View

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান এখন চতুর্থ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে তালিকায় চতুর্থ স্থানে ছিল যুক্তরাজ্য, সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজারের কিছু বেশি। সর্বোচ্চ আক্রান্তের তালিকায় ভারতের আগে রয়েছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের অবস্থান।
গত ৩০ জানুয়ারি ভারতের কেরালায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন জারি করা হয়। সেই সময় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০০-এর কিছু বেশি। মৃতের সংখ্যা ছিল মাত্র ১০ জন। তবে সম্প্রতি লকডাউন শিথিল করতে শুরু করেছে ভারত। আর এর মধ্যেই দ্রুত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৪ মে এর পর থেকে বেড়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সময় প্রথম ১০টি আক্রান্ত দেশের তালিকায় প্রবেশ করে ভারত। তখন থেকে মাত্র ১৮ দিনে চতুর্থ স্থানে গেল দেশটি। যদিও এখন ৩০ জুন পর্যন্ত পঞ্চম পর্যায়ের লকডাউন চলছে, তবে বাস, ট্রেন, অভ্যন্তরীণ বিমান চলাচল পরিষেবা, বেশিরভাগ অফিস,বাজার, শপিং মল এবং ধর্মীয় স্থান খোলা হয়েছে, কঠোর নিরাপত্তা বজায় রেখে তাদের কাজকর্ম শুরু করতে বলা হয়েছে।
ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। এর পর রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। দেশের রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৮৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ