1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১ লাখ ১৬ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪৯ Time View

আগের তুলনায় যুক্তরাষ্ট্রে বেড়েছে সুস্থতার হার। তবে থেমে নেই করোনার তাণ্ডব। যার শিকার প্রায় ২১ লাখ আমেরিকান। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে এখনও গড়ে প্রতিদিন ২০ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছে।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ২৩ হাজার ৩০০ জন। এতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৯০৪ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১৬ হাজার ৩৪ জন মানুষের মৃত্যু হলো করোনায়। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ১৬ হাজারে বেশি মানুষ।
এর মধ্যে সবচেয়ে বৃহৎ শহর নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ২ হাজার ছাড়িয়েছে। যেখানে ৩০ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে, যা সর্বোচ্চ সংক্রমণের অনেক দেশকেও ছাড়িয়ে গেছে।
দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ভাইরাসটি। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬৮ হাজার ২০৪ জনের শরীরে ভাইরাসটি চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়ও। যেখানে সংক্রমণ ১ লাখ সাড়ে ৪৩ হাজারে পৌঁছেছে। প্রাণহানি ৫ হাজার ছুঁই ছুঁই। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ৩০ হাজারের ৬০৩ জনে ঠেকেছে। প্রাণ গেছে ৬ হাজার ১৮৫ জনের।
সংক্রমণ ১ লাখ সাড়ে ৪ হাজারে ছাড়িয়েছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে সাড়ে ৭ হাজার জনের। আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার পেরিয়েছে টেক্সাসে। তবে, সেখানে প্রাণহানি কিছুটা কম। যার সংখ্যা ১ হাজার ৯৪৫ জন।
পেনসিলভেনিয়ায় সংক্রমণ ৮২ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ গেছে সেখানে ৬ হাজার ২০৫ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ