1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রথমবারের মতো মার্কিন বিমানবাহিনীর প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৬ Time View

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ অফিসারকে মার্কিন বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট।

মঙ্গলবার জেনারেল চার্লস ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটি সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়। সিনেট পক্ষে ৯৮ বিপক্ষে ০ ভোটে ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছে।

ব্রাউনের এ নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি লিখেছেন, এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন। জেনারেল ব্রাউনকে ‘অসাধারণ এক দেশ প্রেমিক ও দুর্দান্ত একজন নেতৃত্ব’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

সিদ্ধান্তটি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের ১৪০টি বড় শহর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ কিছুটা কমাতেই চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে দ্বিতীয় আফ্রিকান আমেরিকা হিসেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের তালিকায় নাম লেখালেন জেনারেল ব্রাউন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশটির সেনাবাহিনীর প্রধানের হিসেবে দায়িত্বে ছিলেন কলিন পাওয়েল।

সূত্র- ফক্স নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ