1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নওয়াজ শরীফের ভাইয়ের করোনা, ইমরানকে দুষছে দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৭ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ। প্রধান বিরোধী দল নওয়াজের ‘পাকিস্তান মুসলিম লিগ’-এর নেতা শেহবাজ। শেহবাজ করোনায় আক্রান্ত হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের উপরেই বেজায় চটেছে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ।

বৃহস্পতিবার দলের পক্ষ থেকে শেহবাজ শরিফের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ বা পিএমএলএন-এর নেতা আতাউল্লা তারার জানিয়েছেন, বিরোধী দলীয় নেতা ৬৮ বছরের শেহবাজ করোনা আক্রান্ত হয়েছেন।

শেহবাজের করোনা আক্রান্ত হওয়ার দায় প্রধানমন্ত্রী ইমরান খানের উরপর চাপিয়েছেন আতাউল্লা। তার দাবি, ৯ জুন একটি আর্থিক দুর্নীতির মামলায় সদ্য ক্যানসার থেকে সেরে ওঠা শেহবাজকে আদালতে হাজিরা দিতে বাধ্য করেছিল ইমরান খানের সরকার। সেই মামলায় হাজিরা দিতে গিয়েই শেহবাজ শরিফের শরীরে করোনাভাইরাস ঢুকেছে বলে দাবি পিএমএলএন-এর নেতার।

একইসঙ্গে পাকিস্তান মুসলিম লিগ নেতা আতাউল্লা তারার আরো জানান, শেহবাজ শরিফ করোনা সংক্রমিত হওয়ার পর অঘটন যদি কিছু ঘটে যায় তবে তার দায় নিতে হবে ইমরান খানকে।

পাকিস্তানে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরাই মধ্যে সে দেশে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৩৬ জন। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫৬ জনের। দেশের প্রথম সারির একাধিক রাজনীতিবিদের করোনায় মৃত্যু হয়েছে। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলছে।

সূত্র- এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ