1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনা : এ বছর নাগরিকদের হজপালনে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৮ Time View

সৌদি আরবসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে এ বছর নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। এর আগে এমন পদক্ষেপ নিয়েছে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি এ ঘোষণা দেন।

করোনার সংক্রমণের আশঙ্কা ও চিকিৎসায় টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে দেশটির ধর্মমন্ত্রী বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন।

প্রতিবছর মালয়েশিয়া থেকে কয়েক হাজার মানুষ হজ পালন করতে যান সৌদি আরব। এ বছর ৩১ হাজার ৬০০ মালয়েশীয় নাগরিকের হজ যাত্রা করার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব হজ ও উমরাহ পালন স্থগিত করেছে। তবে সম্প্রতি কিছু বিধিনিষেধ শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ।

পৃথক এক বিবৃতিতে দেশটির তাবুং হজ বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে।

মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৬৯ এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের।

এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

এদিকে বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ বছর আদৌ হজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত সৌদি আরব নিশ্চিত করে কিছু জানায়নি।

সূত্র- রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ