1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

একদিনেই ৬০০ পাইলট ও ৭০০ কেবিন ক্রু ছাঁটাই করল এমিরেটস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৬ Time View

করোনাভাইরাস মহামারির ফলে বিশ্বজুড়ে ব্যাপক লোকসানের মুখে পড়েছে বিমান সংস্থাগুলো। এর ধাক্কা লেগেছে বিশ্বের অন্যতম বিমান পরিবহন সংস্থা দুবাই ভিত্তিক সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সে। মঙ্গলবার (৯ জুন) সংস্থাটি একদিনেই চাকরি থেকে ছাঁটাই করেছে ৬০০ পাইলট ও ৭০০ কেবিন ক্রু সদস্যকে।

ছাঁটাই হওয়া বেশিরভাগ পাইলট এয়ারবাস এ-৩৮০ প্লেনে প্রবেশনারি ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। আশঙ্কা রয়েছে, এ-৩৮০ প্লেনের কার্যক্রম কমাতে চাচ্ছে এমিরেটস।

ইউকে এভিয়েশন নিউজের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স এমিরেটস করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মীদের ছাঁটাই করছে। এখন পর্যন্ত ৭৯২ পাইলটকে ছাঁটাই করেছে এয়ারলাইন্সটি।

এর আগে এক বিবৃতিতে এয়ারলাইন্সটির একজন মুখপাত্র বলেন, ‘আমাদের সঙ্গে কাজ করেছেন, এমন দারুণ কয়েকজন মানুষকে এ দুঃসময়ে দুর্ভাগ্যজনকভাবে বিদায় জানাতে বাধ্য হচ্ছি আমরা।’ তবে কর্মীদের চাকরি রক্ষা করতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

এমিরেটসে প্রায় ৭০ হাজার মানুষ কাজ করেন। করোনা মহামারির ধাক্কায় বিশাল এ কর্মীসংখ্যার এক তৃতীয়াংশ ছাঁটাই করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

সূত্র- ইউকে এভিয়েশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ