1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৬ Time View

মেক্সিকোতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তা জোসে লুইস অ্যালোমিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৫ হাজার ৩৫৭ জনে দাঁড়ালো।
এদিকে একদিনে মেক্সিকোতে নতুন করে আরো ৪ হাজার ৮৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ১৮৪ জনে দাঁড়াল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ