1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শপিংমলে ঢুকতে একশ টাকার টিকিট লাগছে পশ্চিমবঙ্গে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৯ Time View

লকডাউন শেষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ মেনে আসানসোলে খুলতে যাচ্ছে শপিংমলগুলো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শপিংমল খোলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে, সব কিছুই পালন করা হচ্ছে।

আসানসোল স্টেডিয়ামের পাশের শপিংমলে গতকাল সোমবার সকালেই হাজির হয়ে যান তরুণ-তরুণীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে সবার মুখেই ছিল মাস্ক।

জানা গেছে, শপিংমলে প্রবেশের আগে ক্রেতাদের অবশ্যই একশ টাকার একটি কুপন কাটতে হচ্ছে৷ কিছু কিনলে একশ টাকা সেটার সঙ্গে মিলিয়ে নেওয়া হবে৷ তবে শপিংমলে কিছু না কিনলে টাকা ফেরত দেওয়া হবে না৷

এ ব্যাপারে শপিংমলের পক্ষে সঞ্জয় চ্যাটার্জি জানান, সাধারণত নাগরিক জীবনে শপিংমল অনেকটাই বিনোদনক্ষেত্র হয়ে উঠেছে৷ কিন্তু করোনা সংক্রমণের পরিস্থিতিতে শপিংমলে অযথা ভিড় এড়াতে এই ব্যবস্থা করা হয়েছে৷

তিনি আরো বলেন, ক্রেতা, গ্রাহক এবং নাগরিকদের বার্তা দেওয়া হচ্ছে- কেবল প্রয়োজনেই শপিংমলে আসুুুন। আমরাও এ ব্যাপারে যথেষ্ট সতর্ক রয়েছি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব দিকেই আমরা দৃষ্টি রাখছি। এখানে ক্রেতাদের সারা শরীর জীবাণুমুক্ত করার ব্যবস্থা রয়েছে। ১০ বছরের কম বয়সী এবং ৬৫ বছরের বেশি বয়সের মানুষদের শপিংমলে ঢুকতে নিষেধ করা হচ্ছে৷

পাশাপাশি, শপিংমলের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষাসহ জীবাণুমুক্ত রাখার জন্য মাস্ক, গ্লাভস ও গ্রিন রিস্ট–ব্যান্ড সরবরাহ করা হয়েছে, যাতে ক্রেতাসহ কর্মীরা সুস্থ থাকেন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ