1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের অদূরে শরণার্থীবাহী নৌকাডুবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ১৪৯ Time View

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের নিকটবর্তী গভীর সমুদ্রে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ভারত মহাসাগরে অবস্থিত প্রত্যন্ত এই দ্বীপটির প্রায় ২শ’ কিলোমিটার উত্তরে বৃহস্পতিবার দুপুরে নৌকাটি ডুবে যায় বলে সংবাদমাধ্যমকে জানায় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। ডুবে যাওয়ার সময় নৌকাটিতে কমপক্ষে ২শ’ আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এখনও ঠিক কতজন মারা গেছেন তা নিশ্চিত করতে না পারলেও অস্ট্রেলীয় মেরিটাইম সেফটি অথরিটির একটি সূত্র ৭৫ জন মারা গেছে বলে জানিয়েছে।

নৌকাডুবির খবর নিশ্চিত করে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেরিটাইম সেইফটি অথোরিটি এক বিবৃতিতে জানায়, ভারত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়ার মালিকানাধীন ক্রিসমাস দ্বীপের ২’শ কিলোমিটার এবং অস্ট্রেলিয়ার মূল ভূখ- থেকে ২ হাজার ৬শ’ কিলোমিটার উত্তরে নৌকাটি বৃহস্পতিবার দুপুরের দিকে ডুবে যায়। ধারণা করা হচ্ছে নৌকাটিতে কমবেশি ২শ’ যাত্রী ছিলো।

দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত একটি অস্ট্রেলীয় জাহাজ প্রথম নৌকাডুবির খবরটি বেতার মারফত অস্ট্রেলীয় কর্তৃপক্ষকে অবগত করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। খবর পাওয়ার পরপরই সেখানে উদ্ধারকারী বিমান ও জাহাজ পাঠিয়েছে অস্ট্রেলিয়া। প্রতিবেশী ইন্দোনেশিয়াও সেখানে উদ্ধার সহায়তা পাঠিয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ