1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

মিগ-২১ নিয়ে জর্দানে পক্ষত্যাগী সিরীয় পাইলট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ১৪৫ Time View

বৃহস্পতিবার পক্ষত্যাগী এক সিরীয় বিমান বাহিনী কর্মকর্তা মিগ-২১ জঙ্গিবিমান নিয়ে প্রতিবেশী জর্দানে অবতরণ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। অবতরণের পরপরই তিনি জর্দানে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন বলে জর্দানের তথ্যমন্ত্রী সামিহ আল মায়তাহ সংবাদমাধ্যমকে জানান।

এদিকে ওই পাইলটের পক্ষত্যাগের কথা পরোক্ষভাবে স্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। জর্দানের মাটিতে তাঁর অবতরণের অল্প সময় পরই সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, জর্দান-সিরিয়া সীমান্তে রুটিন উড্ডয়নের সময় কর্নেল হাসান মারি হামাদা নামের ওই পাইলটের সঙ্গে সংশ্লিষ্ট কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজধানী আম্মানের ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কিং হোসেইন বিমান ঘাঁটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় স্বপক্ষত্যাগী ওই জঙ্গিবিমান পাইলট অবতরণ করেন। জর্দানের একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর পূর্বে অবস্থিত আল দুমাইর বিমান ঘাঁটি থেকে জঙ্গি বিমান নিয়ে উড্ডয়নের অল্প সময় পরই জর্দানের আকাশসীমায় প্রবেশ করেন ওই পাইলট।

পর্যবেক্ষরা জানিয়েছেন সিরিয়ায় গত ১৫ মাস আগে শুরু হওয়া বাশার বিরোধী গণ আন্দোলনের মধ্যে এটাই প্রথম কোন সিরীয় পাইলটের জঙ্গি বিমানসহ পক্ষত্যাগের ঘটনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ