1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ভারতে ৮০ শতাংশ করোনা রোগীর লক্ষণ প্রকাশ পাচ্ছে না!

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

ভারতে করোনা আক্রান্ত ৮০ শতাংশ রোগীরই কোনো উপসর্গ নেই। তাই এই মুহূর্তে ঠিক কতোজন করোনাভাইরাসে সংক্রমিত তা হিসেব করে বলা কঠিন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এমনই উদ্বেগের কথা শোনালেন দেশটির এক বিজ্ঞানী। 

ভারতে উপসর্গহীন করোনা সংক্রমণ বাড়ছে প্রতি মুহূর্তে। আইসিএমআরের বিজ্ঞানী রমন আর গঙ্গাখেদরকার জানিয়েছেন, দেশের ৮০ শতাংশ করোনা সংক্রমিত রোগীর কোনো উপসর্গ ছিল না। তাতেই বাড়ছে উদ্বেগ। কারণ পরীক্ষা ছাড়া শুধু মাত্র উপসর্গের ওপর নির্ভর করে করোনা সংক্রমিত রোগী চিহ্নিত করার আর সময় নেই। এই উপসর্গহীন সংক্রমণ কতোজনের মধ্যে রয়েছে তা বলা ভীষণ কঠিন।

ভারতে কী হতে চলেছে, কতটা ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে চলেছে; তা মে মোসর দ্বিতীয় সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে। কারণ মে মাসের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ সর্বাধিক স্তরে পৌঁছবে বলে মনে করছেন আইসিএমআরের এই বিজ্ঞানী। করোনাভাইরাসের সংক্রমণ সব রাজ্যেই মাত্রাতিরিক্তভাবে ছড়াতে শুরু করেছে। আইসিএমআরের হিসেবে সংক্রমণ ১৭ হাজার ছাড়িয়েছে। কিন্তু দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে ভারতে করোনা সংক্রমণ ১৬ হাজার একশ ১৬ জন। 

আইসিএমআরের বিজ্ঞানীর মতে, করোনা সংক্রমণ চিহ্নিত করতে ব়্যপিড টেস্ট ছাড়া উপায় নেই। সেই কাজই করা হচ্ছে অধিকাংশ রাজ্যে। তারপরেও কতোটা সমাধান হবে সেটা বলা মুশকিল। কারণ উপসর্গহীন রোগ থাকলে সেটা চিহ্নিত করা খুবই কঠিন বলে মনে করছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে দিল্লিতে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্র: ওয়ানইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ