1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

লকডাউন তোলার দাবিতে ব্রাজিলে হাজারো মানুষ রাজপথে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৬ Time View

লকডাউনের নামে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন ব্রাজিলের কয়েক হাজার গাড়ি চালক। কভিড -১৯ এর বিস্তার রোধে বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রাজিলেও লকডাউন চলছে।

শনিবার ব্রাজিলের রিও ডে জেনিরো, সাও পাউলো এবং রাজধানী ব্রাসিলিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা ‘অর্থনীতিকে বাঁচাতে লকডাউন তুলে দাও’, ‘মানুষ বাঁচাতে লকডাউন তুলে দাও’ এমন শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

এই আন্দোলনকে সমর্থন দিয়ে ব্রাজিলের রিও ডি জেনিরোর আইন প্রণেতা অ্যান্ডারসন মোরায়েস বলেন, ‘সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন। কিন্তু আমরা আগামীকালের কথা চিন্তা করে আজকেই সিদ্ধান্ত নিতে পারি না। লকডাউন তুলে দিয়ে মানুষের আয়ের পথ খুলে দিতে হবে।’

এদিকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি একটি ফেসবুক বার্তায় লেখেন, ‘রাজনীতিবীদরাই লোভ করে এই আতঙ্ক তৈরি করেছে এবং সবকিছু বন্ধ করে দিয়েছে। মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে চায়।’

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৬০ জন। মারা গেছেন ২ হাজার ৩৬৮ জন।

সূত্র- ফক্স নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ