1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মার্কিন এই কিটে ১০ মিনিটেই ধরা পড়বে করোনাভাইরাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

বর্তমানে করোনাভাইরাসের পরীক্ষা করা হয় পলিমারি চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে। এই মেশিনে পরীক্ষা করলে ফলাফল আসতে কিছুটা সময় বেশি নেয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান করোনার পরীক্ষার যুগান্তকারী এক কিট নিয়ে এসেছে। তাদের সেন্স’র ডায়াগনস্টিক নামের করোনাভাইরাস শনাক্ত করার ডিভাইসটি মাত্র ১০ মিনিটে করোনার উপস্থিতি ধরবে।

সেন্স’র ডায়াগনস্টিকে করোনার পরীক্ষা করা হয় নাকের সোয়াব ব্যবহার করে। এই ডিভাইসটির উদ্ভাবক মার্কিন প্রতিষ্ঠান সেন্স। তারা জানিয়েছেন, তাদের এই ডিভাইসটির কর্মক্ষমতা গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষাগারের টেস্টের সমতুল্য। প্রতিষ্ঠানটির সিইও হ্যারি ল্যাম্বলে বলেন, আমাদের কভিড-১৯ টেস্টের ডিভাইসটি সংক্রমিত রোগীদের যতো তাড়াতাড়ি সম্ভব আইসোলেশনে পাঠাতে পারে।

তিনি জানান, তাদের ডিভাইসটি সহজেই বহনযোগ্য। করোনার টেস্টের গতি ও নির্ভুলতার কারণে হাসপাতালগুলোর পাশাপাশি প্রাথমিক পরিচর্যা অনুশীলন, ফার্মেসি ও কমিউনিটি সেন্টারগুলোতে স্থাপন করা যেতে পারে। এমনকি যেকোনো ব্যক্তিদের ব্যবহারের জন্য বিতরণ করা যেতে পারে এই ডিভাইসটি। 

ডায়াগনস্টিক ডিভাইসটির উত্পাদন বৃদ্ধির জন্য সংস্থাটি ফিলিপস-মেডিসাইজ, ম্লেক্স সংস্থা এবং শীর্ষস্থানীয় গ্লোবাল মেডিক্যাল ডিভাইস উদ্ভাবক ও প্রস্তুতকাদের সঙ্গে কাজ করছে। তাদের উদ্দেশ্য অনেক বেশি পরিমাণে টেস্টিং ডিভাইস উদ্ভাবন করা। তবে এখনো বাজারে আনার তারিখ ঘোষণা করা হয়নি।

হ্যারি ও রাল্ফ ল্যাম্বলে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন সেন্সে। প্রতিষ্ঠানটি দ্রুত আণবিক বিজ্ঞান ও চিকিত্সাবিষয়ক ডিভাইস নকশা করে।

সূত্র: কেমব্রিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ