1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

অস্ট্রেলিয়ায় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে আরো এক বছর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কোন ওষুধ নেই, ভ্যাকসিন নেই। ঘাতক এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলাই তাই একমাত্র সমাধান। গবেষকেরাও বলছেন, শুধু সামাজিক দূরত্বের নিয়মকানুন মানলেই করোনার সংক্রমণে অর্ধেক মৃত্যু ঠেকানো সম্ভব।

তবে কবে থামবে ঝড়? কতো দিন মেনে চলতে হবে সামাজিক দূরত্ব? এই কয়দিনেই অধৈর্য হয়ে পড়েছে মানুষ। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার (১৭ এপ্রিল) বলছেন, নভেল করোনার বিরুদ্ধে কোনও ভ্যাকসিন না পাওয়া গেলে অস্ট্রেলিয়ায় সামাজিক দূরত্বের ব্যবস্থা এক বছর বা তারও বেশি সময়ের জন্য অব্যাহত থাকতে পারে।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে স্কট মরিসন উল্লেখ করেছিলেন যে, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কোনও গ্যারান্টি নেই। কর্তৃপক্ষ সংক্রমণের বিস্তার রোধে তাই আগামী চার সপ্তাহের জন্য দেশে লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

মরিসন বলেছেন, সার্স বা মার্স ভাইরাসের জন্যও কোন ভ্যাকসিন ছিল না এবং সামাজিক দূরত্ব এমন একটি বিষয় যেটাতে আমাদের খুব অভ্যস্ত হওয়া উচিত।

শুক্রবার পর্যন্ত দেশটিতে কভিড -১৯ এ রোগে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৯৭ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ জনের।

সূত্র- আনাদুলি এজেন্সি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ