1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

কেরালার নিজস্ব প্রযুক্তি, মাত্র ২ ঘণ্টায় করোনা টেস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

করোনা পরীক্ষার দ্রুত কিট নিয়ে আসছে কেরালা। কেরালার শ্রী চিত্রা তিরুনাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের তৈরি ডিভাইসে মানুষের দেহে করোনার জীবানু রয়েছে কি-না তা শনাক্ত করতে সক্ষম। পরীক্ষার ফলও ১০০ শতাংশ খাঁটি বলে দাবি করা হয়েছে।

নতুন এই কিট নমুনা সংগ্রহ থেকে ফল প্রকাশ পর্যন্ত সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। আর শনাক্তকরণের জন্য সময় লাগবে মাত্র ১০ মিনিট। বর্তমানে সোয়াব টেস্টের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত পরীক্ষা থেকে ফল প্রকাশ পর্যন্ত সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা। কেরালার সংস্থা যে কিট তৈরি করেছে তাতে আরো দ্রুত পরীক্ষার ফলাফল জানা যাবে বলেই দাবি করা হচ্ছে।

নতুন এই কিটে পরীক্ষার খরচও অনেকটাই কম পড়বে। বর্তমানে ভারতের বেসরকারি ল্যাবগুলোতে পিসিআর পরীক্ষার জন্য প্রায় ৪৫০০ রুপি খরচ করা হয়। আর ডিভাইসটি তৈরি করতে খরচ হয়েছে আড়াই লাখ রুপি। 

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসসিটিএমআইএমএসটি-র তৈরি করা নতুন কিটের মাধ্যমে নমুনা পরীক্ষায় খরচ হবে মাত্র এক হাজার রুপি। সরকারি হাসপাতালের পাশাপাশি জেলা হাসপাতালের পরীক্ষাগারেও এই কিট থেকে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব বলে জানান হয়েছে।

তবে কেন্দ্রীয় সরকার এখনো এই কিট জনগণের ব্যবহারের জন্য অনুমতি প্রদান করেনি। তবে অনুমতি পেলে  উৎপাদন আরো বাড়ান হবে বলেই জানান হয়েছে সংস্থার পক্ষ থেকে। সংস্থার দাবি একটি যন্ত্র ব্যবহার করে ৩০টি কিট পরীক্ষা করা সম্ভব। মাত্র ৩ সপ্তাহের গবেষণাতেই এই নতুন এই কিট তৈরি করা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ