1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

একজন থেকে ৫.৭ জনের মাঝে ছড়াচ্ছে করোনাভাইরাস!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে এতকিছুর পরেও মারণ এই ভাইরাসের বিস্তার ঠেকানো সম্ভব হচ্ছে না। প্রতি মিনিটে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে এরই মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার। কিভাবে এই ভাইরাস এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেটা নিয়ে ধন্দে পড়েছেন বিজ্ঞানীরাও।

ইমার্জিং ইনফেকশন ডিজিজেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে,  করোনা করোনাভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তি ৫ দশমিক ৭ জনকে সংক্রমিত করতে পারে। গবেষকরা বলছেন, আমরা যে হারে করোনাভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছিলাম এটি তার থেকেও দ্বিগুণ হারে ছড়িয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে গবেষকরা জানান, করোনায় আক্রান্ত একজন ব্যক্তি ২ দশমিক ২ থেকে ২ দশমিক ৭ জনকে আক্রান্ত করছে।

তবে গবেষকরা এখন বলছেন, নিউ মেক্সিকোতে লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা যারা উহান প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায় নিয়ে গবেষণা করেছেন তারা দেখতে পেয়েছেন, প্রতিটি বাহক প্রকৃতপক্ষে গড়ে ৫ দশমিক ৭ জনকে সংক্রামিত করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে শতকরা ৮২ ভাগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন গবেষকরা। প্রথম গবেষণায় তারা ৫৫ ভাগ মানুষের ইমিউন সিস্টেম বাড়ানোর কথা বলেছিলেন।

নতুন গবেষনায় ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড ৪ দশমিক ২ দিন ধরা হয়েছে। পূর্ববর্তী গবেষণাতেও একই সময়ের কথা বলা হয়েছিল। তবে ভাইরাসটির উপসর্গ পুরোপুরি বুঝতে এখনও ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে বলা হয়েছে।

প্রাদুর্ভাবের শুরুতে ছয় থেকে সাত দিনের মধ্যে ভাইরাসটি উহানে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়েছিল বলে জানান গবেষকরা।

সূত্র- ফোর্বস ম্যাগাজিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ