1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

ভারতে করোনা আক্রান্ত ১০ হাজার ছাড়াল, মৃত ৩৩৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৪১ Time View

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউন ঘোষণার তিন সপ্তাহের মাথায় দেশটিতে কভিড-১৯ রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১১ জন। যা এখনও পর্যন্ত ভারতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।

ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩৬৩ জন কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে এখন ৩৩৯ জনে দাঁড়িয়েছে।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে উদ্বেগজন মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু রাজ্যে। আক্রান্তের দিক থেকে মহারাষ্ট্রের অবস্থান সবার উপরে। সেখানে ২ হাজার ৩৩৪ জন কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এরপর ১ হাজার ৫১০ রোগী নিয়ে দিল্লি দ্বিতীয়। তামিলনাড়ুতে ১ হাজার ১৭৩ জন আক্রান্ত।

ভারতে করোনায় বিপর্যস্ত মহারাষ্ট্র রাজ্যে মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি। সেখানে এরই মধ্যে করোনাভাইরাস সংক্রমিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৬০ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে মারা গেছে ৪৩ জন। দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা ২৮।

এদিকে তিন সপ্তাহের মেয়াদ শেষ হওয়ার পর আজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি দেশজুড়ে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। করোনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশজুড়ে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন মোদি।

সূত্র-টাইমস অব ইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ