1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

করোনা ইস্যুতে মার্কিন চিকিৎসককে বহিস্কারের হুমকি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

যুক্তরাষ্ট্রে দিন দিন ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই করোনা ইস্যু নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। এবার করোনা পরবর্তী সময় নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিখ্যাত মার্কিন চিকিৎসক অ্যান্থনি ফউসিকে বরখাস্তের হুশিয়ারি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোবাবর এক টুইট বার্তায় ফউসিকে বরখাস্তের কথা জানান ট্রাম্প। ১৯৮৪ সাল থেকে ন্যাশনাল ইন্সটিটিউট অফ এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক এবং সম্প্রতি করোনার টাস্ক ফোর্সে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ফউসি। ট্রাম্পের হয়ে টুইট বার্তাটি লেখেন রিপাবলিকান ডিআন্না লরিন। যেখানে লেখা আছে “ফাউসি এখন বলছে যে ট্রাম্প যদি আগে চিকিৎসকদের কথা শুনতেন তবে অনেক প্রাণ বাঁচাতে পারতেন।  তবে এর আগে ফেব্রুয়ারীর ২৯ তারিখে ফউসি বলেছিলেন ভয়ের কোন কারণ নেই, যুক্তরাষ্ট্রের জন্য করোনা কোন হুমকি নয়” টুইটের শেষে লরিন লেখেন হ্যাশট্যাগ টাইম টু ফায়ার ফউসি। এর আগে চলতি মাসের প্রথমে ইন্টিলিজেন্স কমিউনিটি ইন্সপেক্টর জেনারেল মাইকেল অ্যাটকিনসনকে বহিস্কার করেন ট্রাম্প। 

করোনা নিয়ে সপ্তাহখানেক আগে ফউসি জানান, করোনা পরবর্তী সময়ে স্বাভাবিক জীবন ধারা ব্যাহত হবে। জীবন আর সঠিক প্রবাহে নাও চলতে পারে। করোনার আগের সেই বিশ্ব পরিস্থিতি আর ফেরানো সম্ভব না বলে হুশিয়ারি জানান তিনি। এছাড়া ফউসি বলেন ট্রাম্প যদি আগেই ব্যবস্থা নিত তবে করোনায় মৃত্যুর সংখ্যা অনেক কমত।

জনস হপকিন্সের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২২ হাজার ২৩ জন করোনায় মারা গেছে, আক্রান্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ