1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

যে কারণে আইএস কমান্ডারকে পাকিস্তানের কাছে হস্তান্তর করবে না আফগানিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

সম্প্রতি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর আঞ্চলিক কমান্ডার আসলাম ফারুকি আফগানিস্তানে আটক হন। এই আইএস কমান্ডারকে পাকিস্তানের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তান। 

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হিন্দু-শিখ মন্দিরে হামলার চালানো হয়।এই হামলার সাথে জড়িত থাকার দায়ে আসলাম ফারুকিকে আটক করে আফগান নিরাপত্তাবাহিনী।

আইএস এর কথিত খেলাফতের খোরাসান প্রদেশের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আসলাম ফারুকি। 
 
আসলাম ফারুকি পাকিস্তানের বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনটাই মনে করে পাকিস্তান সরকার। 

ফারুকিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পাকিস্তান।এ কারণে আসলাম ফারুকিকে হস্তান্তর করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। 

তবে, পাকিস্তান সরকারের এ অনুরোধ নাকচ করে দিয়েছে আফগানিস্তান। 

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসলাম ফারুকি আফগানিস্তান শত শত মানুষ হত্যায় জড়িত। এ কারণে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বন্দিবিনিময় চুক্তি নেই। তাই আসলাম ফারুকিকে ইসলামাবাদের কাছে হস্তান্তর করতে বাধ্য নয় কাবুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ