1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ভারত বলছে, তারা করোনার ৪০ টি টিকা নিয়ে কাজ করছে!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

ক্রমশই অপ্রতিরোধ্য হয়েছে উঠছে করোনাভাইরাস। জিনের বদল ঘটিয়ে আরও শক্তিশালী হচ্ছে, প্রতিনিয়ত নিজেকেই বদলে ফেলছে মারণ এই ভাইরাস। একমাত্র ভ্যাকসিন ছাড়া একে ঠেকানো কঠিন। যদিও করোনাভাইরাস মোকাবেলায় দেশে দেশে নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এগুলোর কোনটাই ধোপে টিকছে না। তবে এবার করেনা মোকাবেলায় একটি দুটি নয় ৪০টি টীকা প্রস্তুত করতে চলেছে ভারত! যদিও এখনও কোনটি শেষ পর্যায়ে যায়নি।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানান হয়েছে। যদিও বিশ্বের কোন দেশই এখন পর্যন্ত করোনা মোকাবেলা করতে পারে এমন কোনও কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। ভারতের এই দাবি যদি সত্যি হয় তাহলে করোনা মোকাবেলায় সেটা হবে মাইলফলক।

করোনা রোধে আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্তিতেই ৩০ এপ্রিল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানবিকভাবেই লকডাউন জারির পক্ষে রাজ্য। তবে নিয়ম মেনে খোলা থাকবে বাজার। এই পরিস্থিতিতে কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ৩৬ হাজার কোটি, জিএসটি বাবদ ১১ হাজার ২০০ কোটি সহ করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দাবি করেছে মমতা সরকার।

পশ্চিম বঙ্গে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫। এই সংখ্য়া আগামী কয়েকদিন বাড়বে, কিন্তু এতে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, করোনায় মৃত্যুর সংখ্যায় ইতালিকে টপকে গেছে আমেরিকা। সেদেশে মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের। যা বিশ্বে সর্বাধিক। আমেরিকায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্ম পর্যন্ত ২ লাখ ছাপিয়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতালি ও স্পেনে করোনায় মৃত্যর হার যথাক্রমে ১৯, ৪৬৮ এবং ১৬,৩৫৩। গোটা বিশ্বে কভিড-১৯ পজেটিভ প্রায় ১৮ লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৯ হাজার মানুষের।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ