1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

লকডাউন মানতে বলায় পুলিশকে থুতু, কামড়!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে দেশে জারি হয়েছে লকডাউন। তবে দীর্ঘদিন লকডাউন চলায় অনেকে বিরক্ত হয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন জনগণকে বাড়িতে আটকে রাখতে হিমশিম খাচ্ছেন। পুলিশের সঙ্গে সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতের পাঞ্জাবে এক পুলিশ সদস্যের হাত কেটে নিয়েছে লকডাউন উপেক্ষা করে বাজারে আসা স্থানীয় লোকজন।

তবে ব্যতিক্রমী ঘটনা দেখা যাচ্ছে ব্রিটেনে। দেশটিতে লকডাউন উপেক্ষা করে রাস্তায় ঘোরাফেরা করতে আসা লোকজনকে বাসায় ফেরার নির্দেশ দেয়ায় পুলিশ সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডা থেকে কামড়, কাশি কিংবা থুথু ছুড়ে মারার মতো ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার ব্রিটেনের রচডেলে পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগ আনা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। লকডাউন উপেক্ষা করে রাস্তায় আসায় বাসায় ফেরার নির্দেশ দিলে ক্ষেপে গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে মারধর করেন অভিযুক্ত ব্যক্তি। শুধু তাই নয়, এক পুলিশ সদস্যের বাহুতে কামড়ে মাংস ছিঁড়ে ফেলেন তিনি।

অন্যদিকে, ইস্টবোর্নে এলাকায় তিন নারী বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন। পরে প্রতিবেশিরা এ ঘটনা জানালে সেখানে উপস্থিত হন পুলিশ সদস্যরা। পরে পুলিশ সদস্যদের শরীরে থু থু নিক্ষেপ করে করোনা ছড়িয়ে দেয়ার হুমকি দেন ওই তিন নারী। এতে ঘটনাস্থলে ধস্তাধস্তিতে পুলিশের এক সদস্য মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এছাড়া নটিংহামে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সদস্যের মুখের সামনে কাশি দেয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে নটিংহামের আদালতে তোলা হবে।

ব্রিটেনে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও ৭১২ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৫ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ জন।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দুই সপ্তাহের প্রত্যেকদিন ব্রিটেনে গড়ে এক হাজার মানুষের প্রাণ কাড়তে পারে করোনা।

সূত্র- ডেইলি মেইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ